Friday, 24 August 2012

এখন অডিও ও ভিডিও কনভার্ট করুন আপনার আনড্রয়েড মোবাইল এ! নো টেনশন ভিডিও সাপোর্ট করুক আর না করুক!

Android Video Converter
বর্তমানে স্মার্টফোন  এর ব্যবহার  আমাদের দেশে অনেক বৃদ্ধি পেয়েছে । আর বিশেষ করে অল্প দামে ভাল স্মার্টফোন ও  পাওয়া  যাচ্ছে বাজারে। কিন্তু  কেনার পর দেখা যায়
অনেক সফটওয়্যার  এ সাপোর্ট করছে না ।  বিশেষ করে আনদ্রয়েড মোবাইল এর ক্ষেত্রে । দেখা যায় অনেক ভিডিও ফরম্যাট সাপোর্ট করে না। সেক্ষেত্রে অনেক সফটওয়্যার গুগল প্লে তে পাওয়া গেলেও সেগুলো ভিডিও গুলো ভালোভাবে প্লে করতে পারে না । দেখা যায় ভিডিও এর আগে সাউন্ড শেষ হয়ে  যায়। এবং সেই মুহূর্তটা একদম বাজে লাগে। এটা সাধারনত কম গতিসম্পন্ন প্রসেসর এর জন্য হয়ে থাকে। তাই সমাধান হল “ভিডিও কনভার্টার” তাও মোবাইল এর জন্য। এখন আর কম্পিউটার এর জন্য বসে থাকতে হবে না ।আপনার আনড্রয়েড মোবাইল এই কনভার্ট করুন যেকোনো ফরম্যাট এর অডিও ও ভিডিও । এখন নিচে যে সফটওয়্যার এর লিঙ্ক দিব এটা দিয়ে আপনি ভিডিওকে  অডিও ও MP4 এ কনভার্ট করতে পারবেন।এছারাও Advanced option থেকে আপনি  “bit-rate,frames”  ইত্যাদি সিলেক্ট করতে পারবেন। সফটওয়্যারটির নাম  “mp3 media converter” । নাম এরকম হল কেন তা জানি না । কিন্তু কাজ করে। নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে নিন।প্রথমটি Arm7 ও দ্বিতীয়টি Arm6 প্রসেসর এর জন্য।
১)Mp3 Media Converter (Neon) Neon 1.1.0.2
২)Mp3 Media Converter 1.2
প্রথমে আপনাকে এর জন্য একটি “Codec” ইন্সটল করতে হবে যা কনভার্ট এর সময় প্রয়োজনীয়। নিচের লিঙ্ক হতে ডাউনলোড করুন।
১)ffmpeg codec arm v7 neon 1.0
২)ffmpeg codec arm v6 1.0
এগুলো ইন্সটল এর পর আপনি ভিডিও কনভার্ট করতে পারবেন ।আর যদি ডাইরেক্ট  লিঙ্ক কাজ না করে তবে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করেন
১)Mp3 Media Converter 1.2
codec=ffmpeg codec arm v6 1.0
২)Mp3 Media Converter (Neon) Neon 1.1.0.2
codec=ffmpeg codec arm v7 neon 1.0
আপনি +  চিহ্নিত অপশন এ ক্লিক করে যেকোনো ভিডিও তে ক্লিক করে mp4 বা mp3 তে কনভার্ট করতে পারবেন ।

0 comments:

Post a Comment